বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে শ্মশান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি

  • আপডেট টাইম শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮
  • ৮২৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে শ্মশানঘাটের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাজী মাদাম-রাজসুরত গ্রামের শ্মশানঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উক্ত সীমানা প্রাচীর কাজের ভিত্তিপস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী আলোচনা সভায় প্রাক্তণ শিক্ষক করুনা পালের সভাপতিত্বে ও শ্মশানঘাট উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সুধীর দে’ব নাথের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, জেলা তাঁতীলীগের সভাপতি মুদ্দত আলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব, সিনিয়র সহ-সভাপতি বিকাশ দাশ, সদস্য নিপেন্দ্র দেব নাথ। বক্তব্য রাখেন- বাবুল দেব, ডা. রমাপদ রায়, সুশিল পাল, বিনধ বৈদ্য, ঔষুকী রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা ইছহাক মিয়া, মলয় দেব, রাকেশ দেব, ঠান্ডা মিয়া ও সনজব উল্লা প্রমুখ।
এছাড়াও একই দিনে উপজেলার স্নানঘাট ইউনিয়নে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন ও স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ডিসি মাহমুদুল কবীর মুরাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com