বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে মুক্তিযোদ্ধা কোটা পূনর্বহালের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
  • ৬০৯ বা পড়া হয়েছে
dav

চুনারুঘাট প্রতিনিধি ॥ “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পূনর্বহাল সহ ১১ দফা দাবিতে মনাববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন চুনারুঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, সহকারী কমান্ডার (ক্রীড়া) আঃ খালেক, চুনারুঘাটের সাবেক কমান্ডার আলহাজ্ব আঃ ছামাদ, সাবেক ডেপুটি কমান্ডার দুর্গেশ চন্দ্র ধর, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সদস্য শেখ মোঃ শাহ আলম, চুনারুঘাট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ বাকী বিল্লাহ তরফদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোঃ রুমন ফরাজী, যুগ্ম আহ্বায়ক মাঈনুল ইসলাম সুমন, সদস্য আতাউর রহমান, শামীম উসমান প্রমুখ। মানববন্ধনে তাদের দাবিগুলো তুলে ধরে বলেন, আমরা সরকারি চাকরির কোটায় মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ ভাগ বহাল রাখার পক্ষেই প্রধানমন্ত্রীর বিবেচনা আশা করব। তবে বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মান জাতির পিতা দিয়েছেন, তা যেন তাঁরই কন্যার হাত দিয়ে ব্যহত না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com