বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাদকসহ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া পাচারকারীর নাম শফিকুল ইসলাম (৩০)। তিনি মাধবপুরের মোহনপুর মোড়াবাড়ি গ্রামের হাশু মিয়ার ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৫০০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর নোয়াহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার সাইদ আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা এবং নগদ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com