বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সোনাই নদীর উপর স্বপ্নের সেতুর কাজের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮
  • ৫৭৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার পৌর শহরের গংগানগর গ্রামের নিকট সোনাই নদীর উপর মাধবপুরবাসীর দীর্ঘদিনের দাবি স্বপ্নের সেতুর কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা সেতুর কাজের উদ্বোধন করেন। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তাপুষ্ট এমজিএসপির প্রকল্পের আওতায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৩৬ মিটার লম্বা ব্রীজটি নির্মিত হচ্ছে। এছাড়া একটি বক্স কালভার্ট ও সংযোগ সড়ক স্থাপন করা হবে। মাধবপুর পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা জানান, ব্রীজটি চালু হলে মাধবপুর উপজেলার সাথে দক্ষিণ মাধবপুরের কয়েক হাজার মানুষের যোগাযোগে নবদিগন্তের সূচনা হবে। এতে ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে সুযোগ সুবিধার সৃষ্টি হবে। সেতু কাজের উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দুলাল খাঁ, অজিত পাল, আবুল বাশার, আঃ হাকিম, ইশরাত জাহান ডলি, বিশ্বজিত দাস, স্বপ্না পাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com