শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহত ১০ ॥ শহরজুরে উত্তেজনা ॥ অতিরিক্ত পুুলিশ মোতায়েন

  • আপডেট টাইম বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮
  • ৮৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছাত্রলীগের দু-গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে। এ ঘটনার পর থেকে শহরজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমানের অনুসারী শাহান আহমেদের সঙ্গে উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ফয়ছল তালুকদারের অনুসারী সাফি আহমেদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক ঘটনার জের ধরে দুপুরের দিকে নবীগঞ্জ শহরের মিম্বর টাওরের সামনে সালমানের নেতৃত্বে এক পক্ষ অবস্থান নেয়। এবং সেন্টাল প্লাজার সামনে ফয়ছলের নেতৃত্বে আরেক পক্ষ অবস্থান নেয়। এসময় উভয় পরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ফের শহরের খালিক মঞ্জিলের সামনে আবার উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত ছাত্রলীগ কর্মী আজাহার আহমেদ (২০), সাজু আহমেদ (১৯), শিহান আহমেদ (১৮), ওয়াছির মিয়া (৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াছির মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান বলেন, আমি ঘটনার খবর পেয়ে সমাধানের স্বার্থে কলেজে ছুটে যাই। এবং সেখানে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দসহকারে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে আমি বাজারে ফিরে আসি। এর কিছুক্ষণ পরপরই সেন্টাল প্লাজার সামনে আমার কর্মী সাজুকে মারধর ও হাসপাতাল সড়কে আমার অপর আরেক কর্মী সৌরভের বাবার জুতার দোকানে ছাত্রলীগ সভাপতি ফয়ছলের নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনার খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে ফয়ছল ও তার লোকজন দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার বলেন, ছাত্রদল কর্মীর পক্ষ নিয়ে সালমানের নেতৃত্বে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলাল চৌধুরী সহকারে আমার নেতাকর্মীর উপর হামলা করে। এবং বাসার কেয়ারটেকার ওয়াছির মিয়া নামে এক অসহায় লোককে কুপিয়ে তবিত করে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ছাত্রলীগের দু’গ্র“পের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। যেকোনো ধরনের অপীতিকর পরিস্থিতি মোকাবেলায় শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com