রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ রেলজংশনের অদূরে নসরতপুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি নসরতপুর রেল ক্রসিং এলাকায় পৌঁছুলে অজ্ঞাতনামা ব্যক্তিটি কাটা পড়ে। লাশটি ছিন্নভিন্ন হয়ে পড়ায় স্থানীয় লোকজন পরিচয় সনাক্ত করতে পারেনি। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জিআরপি ফাঁড়ির অফিসার ইনচার্জ শাহ সাজিদুল হক ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জিআরপি ফাঁড়ির অফিসার ইনচার্জ শাহ সাজিদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল জি.আরপি থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com