রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক নজরুল আহত

  • আপডেট টাইম সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সড়কের কালাডোবায় সাংবাদিক নজরুল ইসলাম তালুকারকে বেধড়ক করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তারা তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে দেয়। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ঘটনার সময় হবিগঞ্জ শহর থেকে সাইকেল যোগে হবিগঞ্জ থেকে বানিয়াচং যাচ্ছিলেন। তিনি কালার ডোবার যাত্রীর ছাওনীর নিকট পৌছুলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে দুর্বৃত্তরা তেড়ে আসলে নজরুল ইসলাম নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। জানা যায়, নজরুল জাতীয় ও স্থানীয় একটি পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি জানান, খবর পাবার পর সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার নাকের হাড় ভেঙ্গে গেছে।
এ ব্যাপারে সিলেট বিভাগের শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী মোঃ সজিব আলী জানান, আমরা শুধু কর্ম বিরতি দিয়েছি। কোন হরতাল অবরোধ দেইনি। তবে এ ঘটনা যারা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com