বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতগঞ্জে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ২জনকে গ্রেফতার করেছে। এ সময় গাজাবহনকারী সিএনজি আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের ইনসানুর রহমানের পুত্র মো: জিল্লুর রহমান (৪৫) ও সিএনজি চালক জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগগি গ্রামের মৌলানা মফিজুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন (৩৫)। আটককৃত সিএনজি (নং মৌল-থ-২২-২৫৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আড়াইটার সময় ইনাতগঞ্জ ইনাতগঞ্জ পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক সামসুদ্দিন খাঁন, এসআই এমরান হোসেন, এএসআই রুবেল হোসেন, এএসআই অনিক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ-বান্দের বাজারে অভিযান চালান। এ সময় কসবা গ্রামের মোড় থেকে তাদের গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ ফাড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com