বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অলিপুর কলনী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮
  • ৯৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার একটি কলনী থেকে মামুন মিয়া (২৭) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ যুবককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সে ওই উপজেলার নিজামপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত নূর আলীর পুত্র। গতকাল শুক্রবার সকালে ওই কলনীর একটি রুমের মামুনের লাশ পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে শায়েস্তাগঞ্জ থানার এসআই রাজিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার দুই সহকর্মীকে আটক করা হয়।
মৃত মামুনের চাচাত ভাই ছাবু মিয়া জানান, সে দীর্ঘদিন ধরে প্রাণ কোম্পানিতে চাকুরী করে। এ সুবাধে কলনীতে একটি রুমে সে বসবাস করে। তাদের ধারণা তাকে রাতে কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলে রেখেছে।
এ ব্যাপাারে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। তবে ময়নাতদন্ত রিপোর্টেে পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com