শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের সিকন্দরপুর গ্রামের আবদাল কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৭৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের মোঃ আব্দাল হোসেনকে একটি ফৌজদারি মামলায় কারাগারে প্রেরন করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। গতকাল হবিগঞ্জ ফৌজদারি আদালতে উক্ত মামলার হাজিরা দিয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে আব্দালকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী এড. মোঃ আলাউদ্দিন তালুকদার জানান, ২০১৭ সালের মার্চে মোঃ আব্দাল হোসেন কিছু লোকজন নিয়ে ভূমি দখল করতে গেলে সিকন্দরপুর গ্রামের জনসাধারণ বাধা দেয়। এতে সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এ ঘটনায় মোঃ সায়েব আলী বাদী হয়ে মোঃ আব্দাল হোসেনকে প্রধান আসামি করে ৮৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ বিচারক আব্দালকে কারাগারে প্রেরন করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃ আব্দাল হোসেনের বিভিন্ন কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ট। কেউ এর প্রতিবাদ করার সাহস পায় না। বিজ্ঞ বিচারকতাকে কারাগারে প্রেরন করার সংবাদ এলাকায় পৌছুলে কেউ কেউ উল্লাস প্রকাশ করছেন বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com