সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৬৮৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ১শ’ ৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য টেলিভিশন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু’র সভাপতিত্বে ও কালিশীড়ি জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শফিউল আলম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুখলিছুর রহমান উজ্জল, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী রাসেল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, উপজেলা শিক্ষা অফিসার হাসন মোহাম্মদ জোনায়েদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com