রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ছাত্র জমিয়তের হবিগঞ্জ পৌর কাউন্সিল সভাপতি তাফাজ্জুল, সেক্রেটারী মাহমুদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ পৌর শাখার কাউন্সিল অধিবেশন গতকাল বিকাল ৩ ঘটিকায় জেলা জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌর আহবায়ক মোঃ তাফাজ্জুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মুস্তাকিম বিল্লাহ ও মাহমুদুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পৌর জমিয়ত সেক্রেটারী ডাঃ এম.এ করীম আজহার, সাংগঠনিক সম্পাদক মাওঃ শিব্বির আহমদ, সদর উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক মাষ্টার জয়নাল আবেদীন, জেলা জমিয়ত সহ-সভাপতি হাফেজ ওয়াছিক বিল্লাহ হিব্বান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুতাহির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ উসমানী।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোহাঃ তাফাজ্জুল হককে সভাপতি, মাহমুদুর রহমান চৌধুরীকে সেক্রেটারী এবং নাজমুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা ছাত্র জমিয়ত সেক্রেটারী হাফেজ মাবরুরুল হক। বক্তারা সারা দেশে জমিয়তসহ বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
পরিশেষে কেন্দ্রীয় যুব জমিয়তের যুগ্ম সেক্রেটারী ও হবিগঞ্জ জেলা সভাপতি মাওঃ মামনুনুল হকের মোনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com