রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নাশকতার পরিকল্পনার অভিযোগে নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি নূর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি নূর আলীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজার থেকে নূর আলীকে আটক করে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁনের নেতৃত্বে ও এসআই ইমরান হোসেন, এএস আই রুবেল হোসেন, এএসআই অনিক আহমেদের সহযোগিতায় একদল পুলিশ ইনাতগঞ্জ বাজারে অভিযান চালায়। এ সময় নূর আলীকে আটক করে পুলিশ। এঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন জানান, নির্বাচনকে সামনে রেখে বড় ধরণের নাশকতার পরিকল্পনার সময় তাকে আটক করা হয়েছে, মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com