শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলাপুর জামে মসজিদের ইমাম মোঃ মানিক মিয়া (২২) কে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গত ২১ অক্টোবর রোববার উপজেলার আলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ১৪ বছরের এক কিশোরীকে তার বাবা গালমন্দ করলে সে ঘর থেকে বেড় হয়ে যায়। পরে ইমাম মানিক মিয়া ওই কিশোরীকে দেখতে পেয়ে প্রলোভন দেখিয়ে মসজিদের পাশে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকার তার বাবা-মা শুনতে পেয়ে তাকে উদ্ধার করে। গতকাল সোমবার সকালে শিশুটিকে আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে গতকাল ২২ অক্টোবর দুপুরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমাম মানিক মিয়াকে আটক করে। আটক মানিক মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন বলেও পুলিশ জানিয়েছে। ইমাম মানিক মিয়া চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামের আব্দুল খালেকের পুত্র। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, এ ব্যাপারে ওই শিশুর বাবা-মা কোন অভিযোগ করে নাই। তবে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে তাকে আটক করেছি। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com