শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে স্বর্ণের চেইন ছিনতাই ৫ মহিলার জনতার হাতে আটক

  • আপডেট টাইম সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল রোড মাতৃমঙ্গল হাসপাতালের নিকট নূরপুর ই¦উনিয়নের সহকারী তহশিলদার আয়েশা আক্তারের গলা হইতে স্বর্ণের চেইন ছিনতাইকালে গর্ভবর্তী মহিলাসহ ৫ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল রবিবার দুপুর ১২টার সময় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মানিক মিয়ার স্ত্রী (৯ মাসের অন্তঃ সত্বা) রুবিনা আক্তার (৩০), জাবেদ মিয়ার স্ত্রী রুহেনা (২০), কাজল মিয়ার স্ত্রী সুলতানা বেগম (২০), মাসুক মিয়ার স্ত্রী হনুফা (৩০) ও গিয়াস উদ্দিনের স্ত্রী মাহমুদা (৩০)।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদদর্শক (এসআই) শাহিদ মিয়া জানান, রবিবার ওই সময় একই টমটম যোগে আটক নারীসহ দুলুবপুর গ্রামের সহকারী তহশিলদার আয়েশা আক্তার হবিগঞ্জে আসার পথে উল্লেখিত স্থানে পৌছলে আটককৃতরা আয়েশা আক্তারের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এসে আটক করে সদর থানায় খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। এ ঘটনায আয়েশা বাদী হয়ে মামলা দায়ের করেছে। সন্ধ্যায় তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগরে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com