বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভিডিও কনফারেন্সে শেখ রাসেল মিনি স্ট্যাডিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম সোমবার, ২২ অক্টোবর, ২০১৮
  • ৫৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাহুবলে স্থাপিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাহুবলবাসীর ব্যানারে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মধ্য বাজারে অনুষ্ঠিত এক পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, আওয়ামীলীগ নেতা আব্দুল মুছাব্বির শাহীন, কৃষকলীগ নেতা নূরুল ইসলাম নূর, আব্দুল হাই মোল্লা, যুবলীগ নেতা ফজলুর রহমান ও ছাত্রলীগ নেতা আলাউদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, বাহুবলের কৃতি সন্তান আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র সুপারিশ এবং বিশেষ প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘বাহুবল উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে বাহুবলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ হওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানাই।
উল্লেখ্য, রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৬টি মিনি স্টেডিয়াম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কমপ্লেক্সে একটি মাল্টিস্পোর্ট ইনডোর কমপ্লেক্স ও ছয় জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া ৬৬টি মিনি স্টেডিয়ামের মাঝে বাহুবল উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামটিও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com