বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জ সড়কে দুর্ঘটনায় শিক্ষকসহ দু’জন নিহত

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৫৬১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে দু’জনের প্রাণহানী ঘটেছে। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের মুরাদপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের আরাফাত উল্লাহর পুত্র নায়েব আলী (৩২)। তিনি সিলেটে মাছের ব্যবসা করেন। অপর নিহত হলেন-মনিষ শংকর আচার্য্য (৩৫)। তিনি উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের কালিপদ আচাযী এর পুত্র এবং বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গতকাল দুপুরে যাত্রীবাহী একটি সিএনজিযোগে নায়েব আলী ও মনিষ শংকর নবীগঞ্জ যাচ্ছিলেন। সিএনজিটি মুরাদপুর গ্রামের নিকট একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন। গুরুতর আহত নায়েব আলী ও মনিষ শংকর আচার্য্যকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দু’জনের মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার এস আই মাজহারুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com