সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে অসহায় মহিলার জমি জোরপূর্বক দখলের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৭৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দর গ্রামে এক অসহায় মহিলার জমি জোরপূর্বক দখল করে ভাউন্ডারী নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভূক্তভোগি ফেরদৌস আরা নার্গিস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দর গ্রামের এখলাছুর রহমানের স্ত্রী ফেরদৌস আরা নার্গিস দীর্ঘদিন আগে মানিকপুর উত্তর মৌজার জি.এল-৯ খতিয়ান নং ১৫৪, ডিপি ৫৪ দাগ নং ২১৪ এর ২১ শতক ভূমির মধ্যে ৯ শতক সাব কাওলা মূলে ক্রয় করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। সম্প্রীতি ওই জায়গা দখল নিতে একটি প্রভারশালী মহল জোর তৎপরতা চালায়। গতকাল শনিবার সকালে ওই ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে ফুল মিয়া গংরা ওই জমি দখল করে ভাউন্ডারী ওয়াল নির্মাণ শুরু করে। নার্গিস কোন উপায় না দেখে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার এএসআই টিপু ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নিদের্শ প্রদান করেন। কিন্তু পুলিশ চলে আসার পর আবারও ফুল মিয়া গংরা নিমার্ণ কাজ শুরু করেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এএসআই টিপু জানান-উভয়ের কাগজ পত্র দেখার জন্য দ্ইু/একদিনের ভেতর থানায় বসব। এবং এর আগে নিমার্ণ কাজ বন্ধ রাখার জন্য ফুল মিয়াকে নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com