শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে দুর্ঘটনায় নিহত শিক্ষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৭১২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পুলিশের গাড়ির ধাক্কায় নিহত স্কুল শিক্ষক ত্রিদিব জ্যোতি দেবের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার বিকেলে নিহতের পরিবারকে এই আর্থিক সহযোগিতা দেয়া হয়।
এসময় সহকারি পুলিশ সুপার রাজু আহমেদ, অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, এস.আই ফারুক আহমেদ, ব্যকস সেক্রেটারি মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন। নিহত ত্রিদিব জ্যোতি দেব দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
শুক্রবার রাতে অসুস্থ্যতা জনিত কারণে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। তিনি মধ্যবাজারে পৌছুলে শহরে টহলরত পুলিশের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। এখবর ছড়িয়ে পড়লে ফেসবুকসহ নানা মাধ্যমে প্রতিবাদ শুরু হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ করতে চাইলে পুলিশ ও উপজেলা প্রশাসন তাদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করে। রাতেই উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com