লন্ডন প্রতিনিধি ॥ নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে এর কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত। গত ২৯ মার্চ যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শহরের স্থানীয় একটি ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি এনায়েত হোসেন খাঁন। সাধারণ সম্পাদক শাহ মোবাশ্বির আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক চেয়ারম্যান মাহতাব মিয়া, ওল্ডহ্যাম কাউন্সিলের সাবেক কাউন্সিলার আলহাজ্ব জিলাদ মিয়া ও সাবেক কাউন্সিলার মুহিব উদ্দিন, ট্রাস্টের সাবেক সেক্রেটারি মোঃ আবদুল শহিদ ও মোঃ আবদুল হাই, বর্তমান সহ-সভাপতি শাহ আলী হায়দার, মোঃ হাদিস মিয়া ও আবু ইউসুফ চৌধুরী, বর্তমান সহ-সাধারণ সম্পাদক শেখ শামিম ও মিলাদুর রহমান, নির্বাহী সদস্য তমিমুল ইসলাম চৌধুরী, জিলু রহমান, রবিউল ইসলাম, মুজিবুর রহমান, ফজলু চৌধুরী, ট্রাষ্টি মুহিবর রহমান ও ট্রাষ্টি মোফাজ্জল চৌধুরী ইমরান প্রমুখ।
সভায় নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের ট্রাষ্টি মরহুম সাইদুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তার শোকসন্ততপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা ও সহমর্মীতা প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। উক্ত কার্যনির্বাহী কমিটির সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। 
সভায় বক্তারা বলেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে গত ২৬ বৎসর ধরে নবীগঞ্জের সার্বিক উন্নয়নে বিভিন্ন ভাবে অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে নবীগঞ্জের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ও সমপর্যায়ের বিভিন্ন কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে অত্র এলাকার যুবক যুবতীদের বর্তমান তথ্য প্রযুক্তি যোগে আরো বেশি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার চলমান প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সভায় জানানো হয়, সকল ট্রাষ্টিদের অক্লান্ত পরিশ্রমে নবরূপে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে কর্তৃক পরিচালিত নবীগঞ্জ আইসিটি বিল্ডিংয়ে নতুন ও সময়োপযোগী আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। আশা করা হয় এই কোর্স গুলোর মাধ্যমে নবীগঞ্জের অনেক ক্ষেত্রে একটি বিকল্প পরিবর্তনের চোয়াঁ পরিলক্ষিত হবে।