সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে টমটম উল্টে মহিলা-শিশুসহ আহত ৭

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে টমটম উল্টে নারী-শিশুসহ ৭জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের বাংলাবাজার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টমটমটি বাংলাবাজার থেকে যাত্রী নিয়ে আউশকান্দির উদ্দেশে রওয়ানা দেয়। দুপুর ১টার দিকে বাংলাবাজার পয়েন্টে পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় টমটমটি উল্টে যায়। এতে টমটমের ৭ যাত্রী আহত হয়।
আহতরা হলেন শৈলা রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র সোনা উদ্দিন (৫০), রাজমিনা বেগম (১৮), আব্দুর নুরের মেয়ে মনোয়ারা বেগম (৩৫), মাতব উদ্দিনের পুত্র সোহেল মিয়া (২৪), ছোট আলীপুর গ্রামের ফরাজ মিয়ার মেয়ে সুজনা (৮), বুরহানপুর গ্রামের প্রিতাম্বর সরকারের পুত্র হিরন সরকার (১২) ও বালিদ্বারা গ্রামের হেলাল মিয়ার পুত্র কামরান (২২)। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com