বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে ৮দফা দাবি বাস্তবায়নে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুঘর্টনা মামলা জামিনযোগ্য করা ও শ্রমিকের অর্থদণ্ড ৫ লক্ষ টাকা জরিমানা বাতিলসহ ৮দফা বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার সকালে তারা পৌর বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল সহকারে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন করা হয়। ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াদুল হোসেন লোদন এর সভাপতিত্বে এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ- সম্পাদক দিয়ারিছ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তোরাব আলী, সাধারণ শাহজাহান, যুগ্ম সম্পাদক জহির সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানবন্ধনে বক্তারা বলেন-৮দফা দাবি বাস্তবায়নে জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান এবং ১৫ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা বাংলাদেশের ৭০লাখ শ্রমিকরা একযোগে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী উচ্চারণ করেন। এর পূর্বে ৪অক্টোবর শ্রমিকরা প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রধান করেন। এদিকে আন্দোলন কর্মসূচিকে ঘিরে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com