বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে কুকুরের উপদ্রব সরকারীভাবে নিধনের আহ্বান

  • আপডেট টাইম শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৫৩৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া,বানিয়াচং থেকে ॥ বানিয়াচং যেন কুকুরের শহরে পরিণত হয়েছে। যত্রতত্র কুকুরের আনাগোনায় পথ চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। কুকুরের প্রজননের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই বানিয়াচংসদরসহ উপজেলাব্যাপী তাদের আনাগোনা বেড়ে যায়। রাতে বানিয়াচং সদরের প্রাণ কেন্দ্র শহীদ মিনারসহ এর আশপাশের চৌরাস্তায় দলে ২০-৩০ টি কুকুর এক সঙ্গে চলে। একাকি কোন পথচারী কিংবা মটর সাইকেল আরোহীকে দাবড়িয়ে কামড়ানোর চেষ্টা করে। মটর সাইকেল আরোহী অনেক সময় নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং হাসপাতালে বিগত কয়েক মাসে অনেক কুকুরে কামড়ানো রোগী এসেছে। কিন্তু হাসপাতালে কুকুরে কামড়ানোর কোন চিকিৎসা না পেয়ে রোগী নিয়ে বিপাকে পড়তে হয়েছে অভিভাবকদের। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল হামিদ বলেন, কুকুরে কামড়ানোর ভ্যাকসিন এবং কুকুর বন্ধ্যাকরণ পদ্ধতি বা জলাতঙ্ক রোগ প্রতিরোধক ইনজেকশনও বরাদ্ধ নাই। এগুলো জেলা সদর হাসপাতাল পাওয়া যায়। বিষয়টি নিয়ে বড়বাজারের চাউল ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া বলেন, এলাকায় যে হারে কুকুরের উপদ্রপ বৃদ্ধি পেয়েছে তাতে মানুষ প্রতিনিয়ত ভয়ে রাস্তায় চলাচল করে। কিন্তু কুকুর নিধনে সরকারী কোন উদ্যোগ চোখে পড়ছে না। অন্যদিকে, কুকুর বন্ধ্যাকরণ পদ্ধতি বা জলাতঙ্ক রোগ প্রতিরোধক ইনজেকশনও আমরা পাচ্ছি না। ফলে সব মিলিয়ে আমরা কঠিন বিপদের মধ্যে আছি। এ বিষয়ে সরকারীভাবে উদ্যোগ এর পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকে কুকুর নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানিয়েছেন বানিয়াচংবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com