বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৫৪২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৬ ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বক্তারপুর ও মুগকান্দি গ্রামে পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানা, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই অমিত সাহা, আব্দুল রহিম, সেলিম হোসেন, সজিব, এএসআই আনোয়ার ও মাজেদের যৌথ নেতৃত্বে একদল পুলিশ পৃথক পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বক্তারপুুর গ্রামের মৃত গফুর আলীর পুত্র সমুজ আলী (৫০), একই গ্রামের মৃত মনছব আলীর পুত্র হাসান আলী (৪৭), মৃত কাছন আলীর পুত্র আব্দুল হাসিম (৭০), মৃত কোরাই মিয়ার পুত্র আলফু মিয়া (৪০), মৃত সাইদ আলীর পুত্র শামীম মিয়া (৩৫) ও মুগকান্দি গ্রামের মৃত মনফর উল্লার পুত্র তাহির মিয়া (৬২) কে আটক করে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com