মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন হবিগঞ্জের কৃতিসন্তান শাহজাহান কবির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডন সফরকালে তার সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও হবিগঞ্জ জেলা যুবলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান কবির। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার সময় লন্ডনে যাত্রাবিরতিকালে স্থানীয় একটি হোটেলের হলরুমে হবিগঞ্জের কৃতি সন্তান শাহজাহান কবির এই সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যস্থ বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাজাহান কবির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য এমপি আবু জাহিরের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি এ সময় হবিগঞ্জে এমপি আবু জাহিরের মাধ্যমে সংগঠিত উন্নয়নে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞ হওয়ায় এবং হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ হিসেবে পরিণত করার কথা অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com