রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জের চৌধুরী বাজারে গভীর রাতে ২ চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারের ওয়ার্কশপে চুরি করার সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাদের ১ সঙ্গী চোর পালিয়ে যায়। রবিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের হাজী রফাত উল্লার পুত্র মজনু মিয়া(৪০), একই গ্রামের আলতা মিয়ার পুত্র দুলাল মিয়া(৩৪)। স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময় ৩ জনের একদল সংঘবদ্ধ চোর উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারের শুকুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পিছনের স্টিলের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় ওয়ার্কশপের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ২-৩জন যুবক প্রাইভেটকার নিয়ে চৌধুরী বাজার দিয়ে বের হয়ে যাওয়ার সময় তাদের চোখে পড়ে। এ সময় দৌড়ে তাদের দুইজনকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com