বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে শাহ্ মুশকিল আহসান নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে ১৩তম শাহ্ মুশকিল আহসান নক-আউট ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ছয় মৌজার আয়োজনে ও মুশকিল আহসান স্পোটিং ক্লাবের পরিচালনায় আয়োজিত টুর্নামেন্টটি রবিবার বিকালে ইউনিয়নের সাতাইহাল পাঁচ মৌজা ফুটবল মাঠে উদ্বোধন করা হয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কমিটির সভাপতি নূর উদ্দীন আহমেদ (বীর প্রতীক), লন্ডন প্রবাসী আব্দুর রব, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার তোয়াব উল্লাহ, আঃ মন্তাজ, হাজী চান্দ আলী, মহারাজ মিয়া, জমশেদ আলী, বর্তমান মেম্বার চুনু মিয়া, আব্দুল মুকিদ, আব্দুল আলী, স্বপন মিয়া, আব্দুল বশির, মোস্তফা মিয়া, ইছাক মিয়া, নুরুল হক তুহিন, সাবেক ফুটবলার চুনু মিয়া, ফুল মিয়া, আঃ শহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় বৈশাখী একাদশ সাতাইহাল মুশকিল আহসান স্পোটিং ক্লাবকে ট্রাইবেকারে ৫-৩ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উর্ত্তীণ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com