সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে নিহত ওয়াহিদের দাফন সম্পন্ন ॥ জড়িতদের গ্রেফতার পূর্বক কঠোর ব্যবস্থা নেয়া হবে-ওসি

  • আপডেট টাইম রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৬৩৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ক্রাইমজোন হিসেবে পরিচিত দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে হামলায় নিহত মোঃ ওয়াহিদ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিহতের নিজ গ্রাম বোয়ালজুর গ্রামের পশ্চিম মাঠে তাঁর নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, দীঘলবাক ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, সাবেক মেম্বার আশিক মিয়া সহ পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার সহস্রাধিক শোকার্ত মানুষ অংশগ্রহন করেন।
একই গ্রাম্য মোড়লকে অমান্য করে চলাফেরা করার জের ধরেই গত শুক্রবার বিকেলে ওয়াহিদ মিয়া (৫০) কে হত্যা করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ সোহেল রানা নিহতের ঘটনায় জানাজার নামায পূর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই বোয়ালজুর গ্রামে যতটি হত্যাকান্ড হয়েছে সবকটির তথ্য পুলিশের কাছে আছে। এই ধরনের জগন্যতম কার্যকলাপ যারা করতেছেন তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা। নিহত ওয়াহিদ এর হত্যাকারী যে বা যারাই হোক তাদের কাউকেই ছাড় দেয়া হবেনা। ঘটনার সাথে জড়িত খুনীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে নিহতের পরিবার ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com