রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

ফয়সল চৌধুরী ‘গ্লোবাল টিভি’র জেলা প্রতিনিধি নিযুক্ত

  • আপডেট টাইম রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ১৬৪৫ বা পড়া হয়েছে

২৪ ঘন্টা সংবাদ ও সুস্থ্য বিনোদনভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘গ্লোবাল টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফয়সল চৌধুরী। গতকাল শনিবার এ টিভি চ্যানেলের নির্বাহী সম্পাদক অনুরূপ আইচ স্বাক্ষরিত এ নিয়োগপত্র ও পরিচয়পত্রের মাধ্যমে তাকে জেলা প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়। চ্যানেলটি বাংলাদেশের প্রখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ‘গ্লোবাল টিভি’ নতুন প্রজন্ম ও বাংলার আপামর মানুষের আশা-আকাংখা তুলে ধরার প্রয়াসে আগামী ডিসেম্বর নাগাদ সম্প্রচারে আসবে। সাংবাদিক ফয়সল চৌধুরী সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
প্রসঙ্গত, সাংবাদিক ফয়সল চৌধুরী বর্তমানে দেশের অন্যতম সংবাদপত্র বাংলাদেশের খবর ও ইংরেজি দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি’র জেলা প্রতিনিধি প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও হবিগঞ্জের স্থানীয় সংবাদপত্র হবিগঞ্জের বাণীর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ইতিপূর্বে দেশের অন্যতম সংবাদমাধ্যম ভোরের কাগজ, দৈনিক সংবাদ, পরিবর্তন ডটকম, দ্যা রিপোর্ট জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com