বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ পৌর এলাকার ৩২ টি পূজা মন্ডপে পৌরসভার অনুদান

  • আপডেট টাইম শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শান্তিপূর্ন ধর্মীয় উৎসব পালনের জন্য হবিগঞ্জ পৌর এলাকার সুনাম রয়েছে। হবিগঞ্জ পৌরবাসী সবসময়ই অসাম্প্রদায়িকতার প্রমান দিয়ে আসছেন। বিগত দিনগুলোতে একই সাথে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের আচার-অনুষ্ঠান আয়োজিত হলেও হবিগঞ্জ পৌরএলাকায় সুষ্টু ও সুন্দরভাবে সেগুলো পালিত হয়েছে। এতেই প্রমানিত হয় হবিগঞ্জের মানুষ ধর্মীয়ভাবে সহানুভূতিশীল। পুজামন্ডপগুলো আর্থিক অনুদান বিতরণকালে সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ এসব কথা বলেন। মেয়র বলেন প্রতিবারের মতো এবারো যাতে সুষ্টু ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, পিয়ারা বেগম, অর্পনা পাল, প্রশাসনিক কর্মকর্তা পারুল বালা দাস, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস শামীমসহ পৌর এলাকার ৩২ টি পুজা মন্ডপের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রতিটি মন্ডপের জন্য হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ৫ হাজার টাকা করে নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com