বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ৩ গ্রামে রাতে শিয়ালের আক্রমন ॥ শিশুসহ ২৫ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৯০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে ৩ গ্রামের মহিলা শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর, রামপুর, মান্দারকান্দি গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ওই গ্রামে বাঘ এসেছে বলে চারদিকে লোকজন চিৎকার শুরু করে। এতে গ্রামের মানুষ দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। রােতের আধারে একটি পাগলা শিয়াল নির্বিচারে মহিলা, শিশুসহ লোকজনকে কামড়াতে থাকে। এতে কমপক্ষে ২৫ জন ২০ জন গুরুতর আহত হন। এদিকে গ্রামের লোকজন বাঘ মারার জন্য লাঠিসোটা নিয়ে লোকজন ঘর থেকে বেরিয়ে পড়েন। এ সময় আহতদের নিকট থেকে লোকজন জানতে পারেন এটি বাঘ নয়, পাগলা শিয়াল। এতে লোকজনের মাঝে স্থত্বি ফিরে আসলেও কাটছে না আতঙ্ক। পাগলা শিয়ালের কামড়ে আহত মঘল মিয়া (১৪), জেসমিন বেগম (১২), শাকিরুন বেগম (১৮), রুমন মিয়া (১৫), বিদ্যা ভূষন (২৮), সাবিরা বেগম (২২), লিমা বেগম (২০), সনজব আলী (৩০), মনোয়ারা বেগম (৪৫), আনসাই মিয়া (৩০), লিটন মিয়া (২২), সাকিরা বেগম (২৫), রুমান মিয়া (১২), মরিয়ম বেগম (৭) ও হাজেরা বেগম (৩৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মরিয়ম (৫), রাকিব মিয়া (১০), স্বপন (২৮), রাবিয়া আক্তার (১৫), সাগর মিয়া (২০), সিয়াম (৫), জুবায়ের মিয়া (৩০) ও লিলা খাতুন (৫৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com