বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ হবিগঞ্জ জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত ॥ আফসার সভাপতি আব্দুল হালিম সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ হবিগঞ্জ জেলা শাখার কর্মী সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত মাধবপুর উপজেলার ছালেহাবাদ মাদরাসা মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জমইয়তে হিযবুল্লা সিলেট বিভাগ এর আহবায়ক আলহাজ্ব মাওলানা এ কে এস উবায়দুর রহমানের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক মাওঃ আবু আহমদ মঈন উদ্দিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মাওঃ মুহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও আরও গণ্যমান্য মেহমান ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ হবিগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সৈয়দ মোঃ আফসার উদ্দিনকে সভাপতি, মাওঃ আব্দুল হালিম ভূইয়াকে সাধারণ সম্পাদক ও মাঃ মোঃ আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কোন রাজনৈতিক ছাত্র সংগঠন নয়। এ সংগঠনের একমাত্র মুল লক্ষ্য দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল করা। তাই দায়িত্বপ্রাপ্ত সকলকে এ লক্ষ্যে কাজ করার জন্য আহব্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com