বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ছাত্রীদের প্রেম নিবেদন তিন বখাটেকে কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৪৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সরকারী মহিলা কলেজে ছাত্রীদেরকে প্রেম নিবেদন করার অভিযোগে তিন বখাটেকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল বুধবার বিকেল ৪ টায় ওই কলেজের সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটে। বখাটেরা হল, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর সর্দার বাড়ির মৃত শুকুর মিয়ার পুত্র লিটন মিয়া (২০), শহরতলীর আলমপুর গ্রামের সুরেন্দ্র চন্দ্র দাসের পুত্র কৃষ্ণধন দাস (২২) ও লাখাই উপজেলার বামৈ গ্রামের নুরুল আমিনের পুত্র সাদ্দাম হোসেন (২৫)।
পুলিশ জানায়, কয়েকদিন ধরে আটক ইভটিজারসহ তাদের বন্ধুরা প্রতিদিনই স্কুল কলেজ ছুটি হওয়ার পর ওই কলেজের সামনে ছাত্রীদেরকে প্রেম নিবেদনসহ নানানভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গতকাল উল্লেখিত সময়ে এসআই আব্দুর রহিম ও মোঃ সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় অন্যান্য ইভটিজাররা সটকে পড়ে। পরে বিকেল ৫ টায় তাদেরকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি নাইমা খন্দকারের সামনে হাজির করা হলে উক্ত দণ্ডাদেশ প্রদান করেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com