বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের চুনারুঘাটে কম্পিউার সেন্টার পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ৬২৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ নাফিউল হাসান গতকাল রবিবার চুনারুঘাটে আশ্রয়ন শিবির. ইউনিয়ন কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্টান, কম্পিউটার ও তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সকালে তিনি বনগাঁও আশ্রয়ন শিবির শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আহমদাবাদ ইউনিয়ন কমপ্লেক্স পরিদর্শন করে প্রধানমন্ত্রির কার্যালয় কর্তৃক পরিচালিত ছয়শ্রী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও মনিপুরী তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষক মিতাদেব ও দীপংকর দেব নাথের সাথে কথা বলেন এবং তাতেঁর কাপর বুনন পদ্ধতি অবলোকন করেন। পরে তিনি মণিপুরিদের একটি নৃত্য উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুু প্রিয়া মণিপুরি সংস্থার সভাপতি নবকুমার সিংহ, ইউ এন ও (ভারপ্রাপ্ত) মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, নাজির কৃষ্ণ কুমার সিংহ। এছাড়া দুপুরে তিনি অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি দেখেন। এসময় অগ্রনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভারপ্রাপ্ত ইউএন ও মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার, পি আইও মাসুদুল ইসলাম, পিবিএস এর ডিজিএম দীলিপ চন্দ্র সরকার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ হাসান আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com