বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের বাইপাস সড়ক মেরামতের দাবিতে জাসদের স্মারকলিপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের নসরতপুর-কামড়াপুর বাইপাস সড়কসহ বিভিন্ন সড়ক মেরামতের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
গতকাল বুধবার দুপুরে জেলা জাসদের সভাপতি এডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফীর নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হয়।
হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি এডভোকেট তাজউদ্দিন আহমদ সুফি এবং সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়-সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন নসরতপুর এবং কামড়াপুর সড়কসহ বিভিন্ন সড়ক বেহাল অবস্থায় রয়েছে। এই সকল রাস্তা মেরামতের অভাবে জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। তারা টেকসই সড়ক নির্মাণ ও সঠিক সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার দাবি জানান। অন্যাথায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মোহাম্মদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক স্বপন দেব উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজেয় বিক্রম শিবু, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া, কৃষি ও শ্রমিক বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত তরফদার মিঠু, সালউদ্দিন আহমেদ সাঈদ, রনি চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com