শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে বিদ্যুত অফিসের লাইনম্যানকে ছুরিকাঘাত

  • আপডেট টাইম বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিদ্যুত অফিসের লাইনম্যানকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ফোন কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাহত লাইনম্যানের নাম জুয়েল মিয়া (২০)। তিনি শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার রইছ আলীর পুত্র ও বিদ্যুৎ অফিসের মাস্টার রোলের লাইনম্যান। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে শহরের উমেদনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহত জুয়েল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত জুয়ের মিয়া জানান, গতকাল ঘটনার কিছুক্ষণ আগে একজন লোক ফোন করে তাকে বলে তার বাসার বিদ্যুতের লাইন নষ্ঠ হয়ে গেছে। ফোন পেয়ে জুয়েল উমেদনগর গেলে একদল যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে নগদ ৩০ হাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com