সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৭০ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম আল আমিন (৩০)। সে মোড়াকড়ি গ্রামের মৃত সোয়াব আলীর পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৫৫ পিস। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা বিক্রির জন্য আল আমিন বলভদ্র ব্রিজের কাছে অবস্থান করছিল। এ খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে লাখাই থানার এস.আই বাসার ও নজরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ থাকে আটক করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন আল আমিন এক জন পেশাধারী মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে লাখাই থানায় মাদক আইনে ২টি মামলা রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com