সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে প্রবাসী হত্যাকান্ড ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৬৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবলে প্রবাসীকে হত্যার অভিযোগে মর্তুজ আলী নামে এক ঘাতককে যাবত জীবন কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া অপর ৩৫ জন আসামীকে খালাসপ্রদান করেন বিজ্ঞ আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালে ৯ জানুয়ারি বিকাল ৪টার সময় বাহুবল উপজেলার রসলপুর গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামকে পূর্ব বিরোধের জের ধরে আসামী মর্তুজ আলী সহ ১০/১৫ লোক সিএনজিতে তুলে নিয়ে রাস্তার মধ্যে প্রকাশ্যে ছুরা দিয়ে নুরুল ইসলামকে হত্যা করে এ ঘটনায় ওই দিন রাতে নুরুল ইসলামের বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে মর্তুজ আলী সহ ৩৬ জনকে আসামী করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষী প্রমাণ শেষে ২০১২ সালে ১০ ডিসেম্বর আদালতে চার্জশীট গঠন করেন। আমামীগন জেল হাজত কাটার পর উচ্চ আদালত জামিন লাভ করে সাক্ষী প্রমাণ শেষে গতকাল রবিবার বিকালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ দন্ডাদেশ দেন। রায়ের সময় আসামী মর্তুজ আলী উপস্থিত ছিলেন মর্তুজ আলী, ওই গ্রামের মৃত আব্দুল গনির পুত্র। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সুবির রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com