বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে গরুসহ চোর আটক উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা গরুসহ চোর আব্দুর রহিমকে হাতেনাতে আটক করেছে। পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হযেছে। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামে। জানা যায়, গত শুক্রবার গভীর রাতে ওই গ্রামের শফিকুল ইসলাম দুলালের বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় জনগণ গরুসহ আব্দুর রহিমকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দেয়। আটক রহিম উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের বাসিন্দা। পরে তাকে স্থানীয় জনতা দিয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে এস.আই সজিব রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে গরুসহ আটক রহিমকে থানায় নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com