বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ডিবি পুলিশের অভিযান ১০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৯৩৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া উত্তর বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত সাহাবুদ্দিন মিয়া মাধবপুর উপজেলার নারায়নপুর গ্রামের মোহন মিয়া পুত্র। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুল করিম, এসআই ইকবাল বাহার ও এসআই আব্দুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তেলিয়াপাড়া উত্তর বাজারের রানা ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে থেকে ১টি সাদা প্লাষ্টিক বস্তার মধ্য থেকে ১০ টি আলাদা পলিথিনের মধ্যে করে ১০ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা করে। পুলিশ জানায়, সাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল। পরে মাদক জেলা গোয়েন্দা পুলিশ এসআই ইকবাল বাহার বাদি হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিন মিয়া বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিম জানান, মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর। মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অভাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com