বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে সরকারী কোয়াটারে চুরি ॥ জরুরী কাগজপত্র উধাও

  • আপডেট টাইম বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক ভবনে দিনে দুপুরে চুরি সংগঠিত হয়েছে। ১টি ডিভিডি প্লেয়ারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরেরা। গতকাল মঙ্গলবার দুপুরে ভেন্টিলেটর ভেঙ্গে চোর ঢুকে মালামাল নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা জানান, তিনি সকালে রুম তালাবদ্ধ করে ডিউটিতে চলে যান। বিকাল ৩টায় ডিউটি শেষে বাসার ফিরে দেখেন তার ঘরের সমস্থ কিছু তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে রাখা এবং দরজা খোলা। এ সময় তিনি অন্যান্য স্টাফকে খবর দিলে সবাই এসে নীচ তলায় ডাঃ আব্দুল মান্নানের রুমে গিয়ে দেখতে পান দরজা খোলা এবং ভেন্টিলেটর ভাঙ্গা। ঘরের মেঝেতে কাপড়, বিভিন্ন ফাইলপত্র এবং অন্যান্য মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখা। ডাঃ মোঃ আব্দুল মান্নান ছুটিতে থাকার কারণে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ব্যক্তিগত জরুরী কাগজপত্র, টিভি ও ১টি ডিভিডি প্লোয়ার ছিল। শুনেছি টিভি আছে কিন্তু ডিভিডি প্লেয়ার নেই, তাছাড়া কাগজপত্র না দেখা পর্যন্ত বলতে পারব না। খবর পেয়ে সদর থানার এসআই আবু নাইম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com