সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে কলেজ ছাত্রীর চেইন ছিনতাইকালে ৪ গৃহবধু ধরাশায়ী

  • আপডেট টাইম বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অভিনব কায়দায় কলেজ ছাত্রীর গলার চেইন ছিনতাইকালে চার গৃহবধু ধরাশায়ী হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত চান মিয়ার কন্যা স্বামী পরিত্যক্তা মনোয়ারা বেগম (২৮), একই গ্রামের হিরাই মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৩০), রাসেল মিয়ার স্ত্রী সামারুন নেছা (২৫) ও ডাকাত সর্দার মনির মিয়ার স্ত্রীর রুবিনা আক্তার (২৮)। গত সোমবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ জংশন এলাকার একটি শপিংমলে কেনাকাটা করছিল কলেজ ছাত্রী ফারজানা আক্তার। এ সময় ওই ছিনতাইকারীরা তার গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে চলে যাওয়ার সময় ফারজানার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে। গতকাল মঙ্গলবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com