রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সদর হাসপাতালে সিট দখল নিয়ে দুই রোগীর স্বজনের মধ্যে সংঘর্ষ

  • আপডেট টাইম বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে সিট দখল নিয়ে দু’দল রোগীর স্বজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল সোয়া ১১টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের জনৈক মহিলা সদর হাসপাতালে অসুস্থ্য হয়ে ভর্তি হয়। ওয়ার্ডে যাওয়ার পর কর্তব্যরত আয়া তাদের একটি সিট দেন। কিছুক্ষণ পর রিচি গ্রাম থেকে রাবিয়া নামে এক রোগী মহিলা ওয়ার্ডে ভর্তি হয়। তখন রাবিয়ার স্বজনরা জোরপূর্বক তেঘরিয়া গ্রামের মহিলাকে সিট থেকে নামিয়ে দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যান্য রোগীরা আতঙ্কিত হয়ে দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। খবর পেয়ে থানার এসআই আবু নাঈম সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com