শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শহরে ব্যবসায়ীর বাড়িতে মুখোশধারী ডাকাত দলের হানা ॥ পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ লাখ টাকার মাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা ওই পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইপুর (আসকরনগর) এলাকার আব্দুল খালেকের পুত্র ব্যবসায়ী ফেরদৌস আহমেদ গত রবিবার খাওয়া দাওয়া শেষে রাত ১২টার সময় স্ব-পরিবারের ঘুমিয়ে পড়েন। রাত ২টার সময় ১০/১৫ জনের একদল মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে ফেরদৌস আহমেদ, তার পিতা আব্দুল খালেক ও তার অসুস্থ্য মা সহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ ৫ লাখ টাকার স্বর্ণালংকার সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি এলাকার লোকজনকে জানানো হয়। গতকাল সোমবার সকালে খবর পেয়ে সদর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসীর ধারণা, মাদকসেবী যুবকরা ডাকাতদের সাথে মিলে এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় ফেরদৌস আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ১০/১৫ জন ডাকাতের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেছেন।
এ ব্যাপারে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com