বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির ॥ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অপরাধীরা বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানকে সামনে রেখে অপকর্ম করার চেষ্টায় থাকে। বিশেষ করে আসন্ন পবিত্র আশুরা এবং দুর্গাপূজাকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন যজ্ঞ চালিয়ে যাচ্ছে। স্বল্পসংখ্যক দুস্কৃতিকারীর কারণে জনসাধারণ কষ্টভোগ করবে, এটা হতে পারেনা। তাদের ব্যাপারে প্রশাসনকে কঠোর ভূমিকায় থাকতে হবে।
রবিবার বেলা ১২টায় হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতিও সদর-লাখাই এবং শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিগত ঈদুল আযহা উদযাপন হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এমপি আবু জাহির বলেন, আইন সবার জন্য সমান। সড়ক নিরাপত্ত্বা নিশ্চিতে সবার আগে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের গাড়ির কাগজপত্র রাখতে হবে। রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সম্পর্কে সাধারণ জনগণের মাঝে ব্যাপক জনসচেতনতা চালিয়ে সড়ক নিরপত্ত্বা নিশ্চিত করা যাবে। এ সময় তিনি মাদকের ব্যাপারে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্সে থেকে কাজ করার আহবান জানান।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোঃ জাকারিয়ার পরিচালনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়া, সিভিল সার্জন ডাঃ সুচীন্ত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়া রম্যান শেখ বশির আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আল আমীনসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com