বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল

  • আপডেট টাইম সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোলন্ডকাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা গতকাল রবিবার শেষ হয়েছে। দুপুর ২টা থেকে উক্ত খেলা শুরু হয়। এ সময় মাঠে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, জাবিদ আলী, নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, কাউন্সিলর কবির মিয়া, জাকির হোসেন, সুন্দর আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, নুরুল হক, পাবেল মিয়া প্রমূখ। প্রথম খেলায় বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়ন ও দেবপাড়া ইউনিয়ন একাদশের মধ্যে খেলায় ১-০ গোলে বড় ভাকৈর (পুর্ব) ফুটবল একাদশ, দ্বিতীয়ার্ধে খেলায় ১-০ গোলে গজনাইপুর ইউপিকে হারিয়ে নবীগঞ্জ সদর ইউনিয়ন এবং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে নবীগঞ্জ পৌরসভা একাদশ সেমিফাইনালে উঠে। আজ সোমবার সেমিফাইনাল খেলায় নবীগঞ্জ সদর ইউনিয়ন একাদশ বনাম পানিউন্দা ইউনিয়ন একাদশ এবং পৌরসভা একাদশ বনাম বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়ন একাদশ মুখোমুখী হবে। বেলা ২ টায় সেমিফাইনাল খেলা নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com