শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে আগস্ট মাসে শিশুসহ ৮ খুন

  • আপডেট টাইম শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের আগস্ট মাসে চুনারুঘাটে খুন হয়েছেন শিশুসহ ৮ জন। আর সেপ্টেম্বর মাসের প্রথম দিন খুন হয়েছেন ১ জন। গত বছর খানেক সময় ধরে চুনারুঘাটে খুন-খারাবির সংখ্যা অধিক হারে বেড়ে যায়। এলাকায় আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধের কারনেই খুন গুলো সংঘটিত হয়। ২০১৭ সালের শেষ দিন পুলিশের গুলিতে পৌরসভার সাবেক কমিশনার ইউনুস মিয়ার মুত্যু নিয়ে চাঞ্চল্যের রেষ কাটতে না কাটতেই ১ লা জানুয়ারী চুনারুঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াকে হাতুরী পেঠা করে খুন করা হয়। এ হত্যাকান্ড নিয়ে সাধারণ মানুষ কয়েক দফা মানববন্ধন, বিক্ষোভ করেছেন। চাঞ্চল্যকর ওই হত্যাকান্ডের রহস্য এখনো অন্ধকারে। ৯ আগস্ট প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত হন চাকলাপুঞ্জি চা বাগানের বিজয় কান্দিনী নামের এক ব্যক্তি। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। ১০ আগস্ট ফতেহপুর এলাকা থেকে অজ্ঞাত নামা বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ১৫ আগস্ট চাকলাপুঞ্জি চা বাগানের মঙ্গল সাওতালের স্ত্রী বিসাকা সাওতাল ও খোকন মাস্টরের স্ত্রী মাটি চাপায় নিহত হন। ১৬ আগস্ট প্রতিপক্ষের হামলায় নিহত হন লাতুরগাঁও গ্রামের মতলিব মিয়ার পুত্র, ছাত্রলীগের সাবেক নেতা মহিবুল হোসেন (৩৫)। ১৪ আগস্ট ইকরতলী গ্রামের জামাল মিয়ার কন্যা ইভা (১২) ও একই গ্রামের সফিক মিয়ার কন্যা রিফা (১১) এর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ২৯ আগস্ট মিরাশি ইউনিয়নের বাঁশতলা থেকে নাঈম (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ১ সেপ্টেম্বর পাহাড়ি আলীনগর গ্রামে আশ্বব আলীর পুত্র চুনু মিয়া (৩২) পিকলের আঘাতে খুন করে প্রতিপক্ষরা। এ ফাঁকে চুনারুঘাটে বেশ কয়েকটি ডাকাতি সংঘটিত হয়েছে। চুনারুঘাট পৌর শহরে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হয় এবং দোকানপাটে সিদেল চুরি সংঘটিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com