সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজি উল্টে মহিলাসহ ৫ যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুরে সিএনজি অটো রিক্সা উল্টে মহিলাসহ ৫ যাত্রী আহত হয়েছে। ঘটনার পরে চালক পালিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় এ ঘটনাটি ঘটে। আহতরা জানান, হবিগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়।সিএনজিটি উল্লেখিত স্থানে পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি ধুমড়ে মুছড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহাব উদ্দিন (৩৫), নাছির উদ্দিন (২৫), সুবর্ণা (৫০) ও মতিউর রহমান (৩০ ) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীরা জানান, সিএনজির চালক এ সময় মোবাইল ফোনে কথা বলছিল। বার বারও তাকে নিষেধ করার সে কোন কর্ণপাত করেনি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com