শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে পেট্রোল পাম্প কর্মচারীর হামলায় সিএনজি চালক আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরে পেট্রোল পাম্প কর্মচারীর হামলায় রমজান আলী (২৮) নামে এক সিএনজি চালক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ শহরের পৌদ্দার বাড়ী এলাকায় অবস্থিত আব্দুল হাই এন্ড কোঃ পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে ওই পাম্পে গ্যাস আনতে যায় সিএনজি চালক রমজান আলী। এ সময় তিনি জরুরী দেখিয়ে ভিআইপি লাইনে গ্যাস আনতে চাইলে পাম্পের কর্মচারী নজেলম্যান সিএনজি চালকের নিকট উৎকোচ দাবী করে। এ নিয়ে তাদের দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নজেলম্যান সোহেল ও সুমন সিএনজি চালকের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও সিএনজি সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com