শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার রমজানপুর গ্রামে আলেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে, লাশ রেখে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ায় সন্দেহের তীর ঘনিভুত হচ্ছে। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সূত্র জানায়, ওই গ্রামের হারুন মিয়ার স্ত্রী আলেয়া বেগম (৩৫) গত রবিবার রাত ৮টায় স্বামীর বাড়িতে বিষাক্রান্ত অবস্থায় ছটপট করতে থাকলে স্বামীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় আলেয়া মৃত্যুর কোলে ঢলে পরেন।
এদিকে, স্বামীর বাড়ির লোকজন হাসপাতালে লাশ রেখে সটকে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। গতকাল সোমবার আলেয়ার ভাই জাফর আলী এসে ময়নাতদন্ত শেষে তার জিম্মায় নিয়ে যান। তবে সে জানায়, তার বোনকে জোরপূর্বক মুখে বিষ ঢেলে হত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com